মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

হাটহাজারীর আল্লামা শামসুল সাহেব (নানাহুজুর) আর নেই : জানাযা বাদ এশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী পৌরসভাস্থ মাদরাসার আবাসিক ভবনের নিজ বাসায় আজ শনিবার ৬ জানুয়ারি সকাল ১০ টার দিকে ইন্তেকাল করেন হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দীস আল্লামা শামসুল আলম ৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি হাটহাজারীতে 'নানা হুজুর' এবং ঢাকায় 'চাটগামী হুজুর' হিসেবে পরিচিত ছিলেন। 'নানা হুজুর' দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছে ৮১বছর৷

'চাটগামী হুজুর' দীর্ঘ ২৯ বছর লালবাগ মাদরাসায় ও নঁওগা পোরশা মাদরাসায় ১৬ বছর এবং হাটহাজারী মাদরাসায় ২০০৪ থেকে মুহাদ্দিস হিসেবে ইলমে নববির খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন।

আজ শনিবার রাত ৯টায় হাটহাজারী মাদ্রাসা ময়দানে এই প্রবীণ আলেমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷

এইচজে