মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

৪ মাসে কিশোরগঞ্জের পাগলা মসজিদের আয় ১ কোটি ২৭ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার রেকর্ড পরিমাণ অর্থ এসেছে।  এবার ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪ শত ৭১ টাকা পাওয়া গেছে।

আজ শনিবার সকালে মসজিদের ৫টি দান বাক্স খোলা হয়।  ৯ ঘণ্টা গণনা শেষে বিকালে এই টাকার হিসাব পাওয়া যায়।

এবার নগদ অর্থ ছাড়াও অনেক স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে।

বরাবরের মতো মসজিদ-মাদরাসা কমপ্লেক্সের শিক্ষার্থীগণ অর্থ গণনা করে।

Image result for পাগলা মসজিদ কিশোরগঞ্জ

টাকা গণনার কাজ তদারকি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন, সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈবিদ, সিন্দুক খোলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আসাদউল্লাহ, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুসহ প্রশাসনের কর্মকর্তা, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সার্বক্ষণিক দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারিগণ।

উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহাসিক এ মসজিদের আয় দিয়ে পরিচালিত হয় মাদরাসা মসজিদ কমপ্লেক্স।  এছাড়াও কিছু অর্থ অন্যান্য ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানে দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ