মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

কুষ্টিয়ায় পুলিশের বাস উল্টে খাদে, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গতকাল শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভতি র্করা হয়েছে।

পুলিশ জানায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে রাষ্ট্রপতির সফর উপলক্ষে পুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। দায়িত্ব পালন শেষে বাসে করে ৪০ পুলিশ সদস্য কুষ্টিয়া পুলিশ লাইনে ফিরছিলেন।

বাসটি কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি প্রথমে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে, পরে তা উল্টে পাশের খাদে পড়ে যায়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে পাঁচজজন পুলিশ সদস্যের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন গণমাধ্যমকে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। আহত অধিকাংশ পুলিশ সদস্য বরিশাল রেঞ্জের বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ