মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

প্রতিপক্ষের হামলায় সিলেটে ছাত্রলীগকর্মী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট নগরীর টিলাগড়ে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। রোববার রাত পৌনে ৯টার দিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তানিম খান নামের ওই ছাত্রলীগকর্মী খুন হয়েছেন।

নিহত তানিম সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সে পড়তেন। তার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়। কলেজে ছাত্রলীগের রাজনীতের সঙ্গে সক্রীয় কর্মী ছিলেন তানিম খান।

জানা যায়, রাত পৌনে ৯টার দিকে টিলাগড় পয়েন্টে দাড়িয়ে ছিলেন তানিম। এ সময় প্রতিপক্ষের ছাত্রলীগকর্মীরা তাঁর ওপর অতর্কিত  হামলা শেষে পালিয়ে যায়।

পরে সেখান থেকে তানিমকে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তানিমের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছাত্রলীগকর্মী হত্যার ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ