মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাশকুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব গতকাল শনিবার ৬ জানুয়ারী সিলেট দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০ ঘটিকায়,  মাশকুল কুরআনের সদস্য হাফিজ আবু বকর মাশহুদ’র তেলাওয়াতের মাধ্যমে তা শুরু হয়।

মাশকুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রিয় সভাপতি মাওলানা হাফিজ আবদুল হাই’র (আস্তমা) সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ান ও হাফিজ আহমেদ সাঈদ’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মাশকুল কুরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ।

প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর টাইটেল মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, কামরুপদং মাদরাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আবদুল গফফার, শাহমীর জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আবদুল হান্নান।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ১৭৬ জন প্রতিযোগির মধ্য থেকে ৬ জন প্রতিযোগি ফাইন্যাল রাউন্ডে সুযোগ লাভ করেন। এর মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগিকে যথাক্রমে ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা এবং ১০ হাজার টাকা এবং বাকি ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অধিকারী প্রতিযোগিকে বিশেষ আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী, মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা শেখ আহমদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা হাফিজ ফখরুল ইসলাম মোগলাবাজারী, জামেয়া দারুল কুরআন সিলেট’র প্রিন্সিপাল সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী এডভোকেট, জামিয়া ফরিদাবাদ সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা ফখরুজ্জামান, সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ানুল হক, মাওলানা শহিদুল হক জালালাবাদী, মাওলানা আবুল খয়ের।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ওলিউর রহমান খান, আলী হোসেন খান ইমন, হাফিজ সালিক আহমদ, হাফিজ আব্দুল্লাহ, হাফিজ জাকির হোসেন, কে.এম তাহমিদ হাসান, হাফিজ মিজানুর রহমান, কামরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ