মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

স্ত্রীর দাবি, সাবেক কাউন্সিলরকে ডেকে নিয়ে হত্যা করেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুছ আলীকে (৩৫) পরিকল্পিতভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

স্বামী নিহত হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না স্ত্রী শাহেনা আক্তার। কিছু বলতে গেলেই কান্নায় ভেঙে পড়ছেন। চার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মায়ের সঙ্গে সুমি আক্তার (১০), সাফিয়া (৮), তানিয়া (৬) ও ফাহমিদ (৪) চারজনকে কাঁদতে দেখা গেছে।

শাহেনা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীকে গত ৩১ ডিসেম্বর রাতে ফোন করে একটি বিচারে নেওয়ার নামে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরে রাতে অপরিচিত একজন ফোন দিয়ে জানায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আমার স্বামী নিহত হয়েছে। আমি তাৎক্ষণিক আমার ভাসুরকে নিয়ে ঘটনাস্থলে যাই। তখন আমি আমার স্বামীকে দেখতে চাইলে পুলিশ দেখতে দেয়নি। উল্টো বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পুলিশের এমন ব্যবহার দেখে আমার ভাসুর আমাকে নিয়ে চলে আসেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ‘আমাদের এলাকার অত্যন্ত ভালো এবং সমাজসেবক লোক ছিলেন ইউনুছ আলী। এলাকার উন্নয়নের স্বার্থে ২০১৩ সালের ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে এলাকাবাসীর পছন্দের প্রার্থী ইউনুছ আলী নির্বাচনে অংশগ্রহণ করেন। দলমত নির্বিশেষ সকলে তার জন্য কাজ করে বিপুল ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।’

জেলা যুবদল নেতা সুমন জানান, ইউনুছ আলী একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী ছিলেন। ছাত্রদল থেকে উঠ এসে বর্তমানে চুনারুঘাট পৌর যুবদলের যুগ্ম আহব্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। ১১টি রাজনৈতিক মামলার আসামি ছিলেন তিনি। প্রায় এক মাস আগে সবগুলো মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছিল ইউনুছ আলী।

নিহতের স্ত্রী শাহেনা আক্তার জানান, কয়েক মাস পূর্বে চুনারুঘাট থানা পুলিশ ইউনুছ আলীর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখানে তাকে না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ইউনুছ আলীর স্ত্রী শাহেনা আক্তার ও তার সন্তানদেরকে মারধর করে। এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় শাহেনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ