মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

চাকরির প্রলোভনে এক মাস ধরে বাসায় আটকে কিশোরীেকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় এক মাস ধরে বাসায় আকট রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

চট্রগ্রামের বায়জিদ বোস্তামি থানায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেছে ধর্ষিতা ওই  কিশোরী।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আঁখি ইসলাম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। দীন ইসলাম নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কিশোরগঞ্জ থেকে ওই কিশোরীকে তার গ্রামের পরিচিত দীন ইসলাম চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামে নিয়ে আসেন। কিন্তু এক মাস তাকে বাসায় আটকে রেখে ধর্ষণ করে দীন ইসলাম।

পরে পতিতাবৃত্তির জন্য দীন ইসলাম ওই কিশোরীকে আঁখি ইসলাম নামের এক নারীর কাছে দিয়ে দেন।

এদিকে প্রায় এক মাসন ধরে মেয়ের কোনো খবর না পেয়ে কিশোরীর বাবা চট্রগ্রামে এসে তার এক আত্মীয়ের মাধ্যমে খোঁজ শুরু করেন।

দীন ইসলামের বাসায় না পেয়ে বুধবার তাঁরা আঁখির আতুরার ডিপোর বাসায় গিয়ে মেয়েকে উদ্ধার করেন। এরপর তারা থানায় এসে মামলা করেন।

জানা যায়, আজ  বৃহস্পতিবার কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

এসএস/