মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর

গভীর রাতে ছিন্নমুলদের মাঝে শীতবস্ত্র বিতরণ কুমিল্লা জেলা ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: গভীর রাতে রাস্তায় ঘুরে ঘুরে ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্রআন্দোলন কুমিল্লা জেলা।

ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে জেলা দায়িত্বশীলগণ বৃহস্পতিবার রাত ৯ টা থেকে গভীর রাত পর্যন্ত শহরে খুঁজে খুঁজে ছিন্নমূল অসহায় শীতার্ত লোকদের মাঝে কম্বল বিতরণ করেন।

বৃহস্পতিবার বিকেলে জেলা কার্যালয়ে আগামী ১৯ জানুয়ারি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন সফলের লক্ষে আয়োজিত এক জরুরি বৈঠকে দেশে সর্বনিম্ন তাপমাত্রার গত অর্ধশতককে অতিক্রম করায় গরীব অসহায় লোকদের কষ্ট বিবেচনা করে তাৎক্ষনিক কম্বল বিতরনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে জেলা সভাপতি কে.এম হুমায়ুন কবীরের নেতৃত্বে আর্ত মানবতার সেবায় গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজিজুল ইসলাম, অর্থ সম্পাদক হা. মু. রাকিবুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মু. সফিকুল ইসলাম, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক ওসমান গণি প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ