মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি

অবশেষে ফুটপাতে বসার অনুমতি পেল হকাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তেজনা আর সংঘর্ষের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফুটপাতে বসার অনুমতি পেলেন হকাররা।
বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বঙ্গবন্ধু সড়ক ছাড়া অন্যান্য সড়কে হকারদের বসার অনুমতি দিয়েছে

মেয়র আইভী ও সংসদ সদস্য সেলিম ওসমানের সঙ্গে আলোচনা সাপেক্ষে হকারদের এই অনুমতি প্রদান করেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। তবে এটি সাময়িক সময়ের জন্য।

মঙ্গলবার সংঘষের্র পর বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হকারদের ডেকে নেয়া হয়। এখানে জেলা প্রশাসক রাব্বী মিয়া ও জেলা পুলিশ সুপার মঈনুল হক হকারদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন।
বৈঠক থেকে হকারদের জানানো হয়, মেয়র আইভী ও সংসদ সদস্য সেলিম ওসমানের অনুমতিক্রমে বঙ্গবন্ধু সড়ক ছাড়া অন্যান্য সড়কে হকাররা বিকেল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত বসতে পারবে। তবে কোনোভাবেই বঙ্গবন্ধু সড়কে হকার বসতে পারবে না।

জানা গেছে, জেলা প্রশাসন থেকে একজন এডিসি ও পুলিশ প্রশাসন থেকে একজন এএসপিকে পাঠানো হয় মেয়র আইভীর সঙ্গে আলোচনা করার জন্য।

এসময় নাসিক মেয়র আইভী বলেন, আমি শুরু থেকেই বলে আসছি শহরের প্রধান বঙ্গবন্ধু সড়ক ছাড়া শহরের অন্যান্য স্থানে হকার বসলে তার কোনো আপত্তি নেই।

পরে জেলা প্রশাসন হকারদের বঙ্গবন্ধু সড়ক ছাড়া অন্যান্য সড়কে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে বসার অনুমতি দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ