মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি

আলমারিতে মিলল শিশুর লাশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল শনিবার পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা এলাকায় বাড়ির আলমারি থেকে দেড় মাস বয়সী আতিকা জান্নাত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বাবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শিশুটি বেলা ১২টা থেকে নিখোঁজ ছিল। পরে রাতে তার মরদেহ পাওয়া যায়।
আতিকা ওই এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলামের মেয়ে।

জানা যায়, শনিবার দুপুরে থেকে আতিকা জান্নাতের খোঁজ শুরু করে পুলিশ। পরে রাত পর্যন্ত ঈশ্বদীর বিভিন্ন এলাকায় তল্লাশি করে আতিকার খোঁজ না মিললে শিশুটির বাবা আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে আলমারিতে কাপড় জড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আতিকার মা নিশি খাতুন জানান, দুপুরে আতিকাকে খাটে শুইয়ে রেখে ছাদে রোদ পোহাতে গিয়েছিলেন তিনি। পরে ছাদ থেকে ঘরে এসে দেখেন তার মেয়ে নেই।

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শিশুটির বাবা, দাদা-দাদীসহ ৪ জনকে আটক করা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ