মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি

এখনকার পুলিশ, ১০ বছর আগের পুলিশ এক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ১০ বছর আগের পুলিশ, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের পুলিশ এক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, এখনকার পুলিশ জনগণের বন্ধু। এরা জনগণের জন্য জীবন বিসর্জন দিতে জানে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই যে যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়নও করেন। তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, বাংলাদেশকে বদলে দিবেন। আস্তে আস্তে তিনি তাঁর সব কথা পূরণ করেছেন। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থাকবে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।

শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি স্থানীয় সরকারের সাবেক সচিব মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সাবেক সচিব রেজাউল করীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর মোহাম্মদ আজিম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুল আলম খান, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ মাতৃকার টানে পুলিশ জঙ্গি দমন করছে। দেশের বাইরে বিদেশেও আজ পুলিশ সুনাম অর্জন করছে।

 

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে সুপারিশ করার আশ্বাস দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ