মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি

রাজধানীর লালবাগে হেলে পড়েছে ৫ তলা ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজধানীর লালবাগ এলাকায় একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে। ওই ভবন মালিক ও ভাড়াটিয়ারা পুলিশের সঙ্গে কথা বলেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জিয়াউর রহমান জানিয়েছেন, আজ রবিবার বেলা আড়াইটার দিকে খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

এ ব্যাপারে লালবাগ থানার ওসি সুভাষ কুমার পাল জানিয়েছেন, ২/ই জগন্নাথ সাহা রোডের ওই ভবন পাশের ভবনের দিকে সামান্য ঝুঁকে পড়েছে। রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

তবে এখনই ভবনটি ধসে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ওসি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ