মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মাদ হাসানুজ্জামান এ রায় দেন। এদিকে এ মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তের নাম সুমন সরকার (২৫)। সে উপজেলার নওপাড়া গ্রামের শফিক সরকারের ছেলে।

এ ব্যাপারে নাটোর নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালের পিপি শাজাহান কবির জানান, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। এ সময় সুমন সরকার ওই স্কুলছাত্রীকে পার্শ্ববর্তী আম বাগানে তুলে নিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে।

পরে এ ঘটনায় স্কুলছাত্রী বাদী হয়ে সুমন সরকারসহ তিনজনকে আসামি করে লালপুর থানায় মামলা করে।

মামলার দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য শেষে বিচারক অভিযুক্ত সুমন সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা করে। এছাড়া মামলার ওপর দুই আসামিকে খালাস দেন আদালত।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ