মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভে নিউ মার্কেটের ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার দুপুর ১২ টা থেকে রাজধানীর একতলা নিউ মার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে নিউমার্কেট এলাকার সামনে সড়ক অবরোধ করে রেখেছেন ব্যবসায়ীরা। ফলে এ ব্যস্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনাস জানান, নিউ মার্কেটের একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। এ সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। ব্যবসায়ীদের দাবি এ ভবন দোতলা করলে বিক্রির পরিবেশ নষ্ট হয়ে যাবে।

তিনি বলেন, তাদের রাস্তা অবরোধ করে জনজীবনে চলাচল বিঘ্ন না করার জন্য অনুরোধ করছি।

দোকান মালিক সমিতির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাস পেলেই তারা এ অবরোধ প্রত্যাহার করবেন।

এদিকে বিক্ষোভকারী ব্যবসায়ীরা বলছেন, সিটি করপোরেশনের কিছু অসাধু কর্মকর্তার কারণে রাজধানীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা লাভবান হন না। এবার তারা উপরি আয়ের আশায় যোগসাজশে দোতলা ভবন নির্মাণ করছেন। যা মার্কেটের পরিবেশ নষ্ট করবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ