মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থীর কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল সোমবার ২২ জানুয়ারি ইসলামী অান্দোলন বাংলাদশ কিশোরগঞ্জ জেলা শাখার অায়োজনে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার বিভিন্ন স্পটে দিন ব্যাপী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় ৷

এতে প্রধান অতিথ হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন তালুকদার৷

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী দফতর সম্পাদক আশরাফ আলী সোহান, করিমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা কামাল, করিমগঞ্জ মুজাহিদ কমিটির সদর সাবেক মেম্বার হারেছ মিয়া, তাড়াইল ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা এনামূল হক (বড়) হুজুর, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা৷

মাওলানা আলমগীর হোসাইন তালুকদার আমাদের প্রতিনিধিকে জানান, সোমবার সকালে দুইটি টিম কিশোরগঞ্জ জেলার চারটি উপজেলার বিভিন্ন স্পটে শীতবস্ত্র বিতরণে বের হয়৷

তিনি বলেন, আমরা আমাদের সাধ্য মত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করে যাচ্ছি৷ আমরা মাটি মানুষের নেতা হয়ে কাজ করে যেতে চাই। বিগত দিনে বিভিন্ন দুর্যোগে আমরা সব সময় জনমানুষের পাশে ছিলাম৷

উল্লেখ্য যে, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে ৩০০ আসনে একক ভাবে নির্বাচনের ঘোষনা দেয় এবং দলের আমির ইতোমধ্যেই বিভিন্ন জনসভায় প্রার্থীদের নাম ঘোষনা দিচ্ছেন৷

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ