মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

জামাইয়ের শরবত নিতে গিয়ে নিহত শ্বশুর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদায় এক ছাদ থেকে অন্য ছাদে মেয়ের জামাইয়ের কাছ থেকে বেলের শরবত নিতে গিয়ে নিচে পড়ে শ্বশুর সফর আলী (৫৫) মারা গেছেন। তিনি মুগদার উত্তর মাণ্ডায় ‘মলায় বাড়ি’ ভবনের চতুর্থ তলায় থাকতেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (উপপরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

নিহতের জামাতা সালাউদ্দিন জানান, তিনি ও তার শ্বশুর পাশাপাশি ভবনে থাকেন। দুটি ভবনই খুব কাছাকাছি হওয়ায় মাঝেমধ্যে তারা ছাদে দাঁড়িয়ে হাত বাড়িয়ে জিনিসপত্র আনা-নেওয়া করতেন। আজ বুধবার সকালে সফর আলী ছাদ থেকে পাশের বাসার ছাদে দাঁড়ানো শ্বশুর সালাউদ্দিনকে বেলের শরবত দিতে যান।

এ সময় সামনের দিকে ঝুঁকলে নিচে পড়ে যান সফর আলী। পরে গুরুতর আহত অবস্থায় সফর আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ