মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

সেন্টমার্টিনে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পাশে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার রাত ৮টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট দিয়ে বিপুল পরিমান ইয়াবা পাচারের খবর পায় কোস্টগার্ড।

পরে সেন্টমার্টিনস্থ স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে গেলেও সাগরে ভাসমান অবস্থায় ফেলে যায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা টেবলেট।