মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

কুতুববাগী পীরের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ‘বন্দর থানা অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র ব্যানারে কুতুববাগী পীর জাকির শাহর বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ জনতা।

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ ও মানববন্ধন করে তারা।

মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটির চেয়ারম্যান আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী।

হাফেজ মাওলানা আক্তারুজ্জামান সাদেকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি শিবলী নোমানী, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি সিরাজুল ইসলাম কাশেমী, খন্দকার নাসিম রেজা, মাওলানা মাজহারুল ইসলাম ভুইয়া, মাওলানা আবু সাঈদ, মাওলানা হাসান ইমাম, মাওলানা আলতাফ হোসেন প্রমুখ।

এ সময় আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, কুতুববাগীর পীর নামধারী জাকির শাহ একজন ভণ্ড ও প্রতারক। জাকির শাহ ধর্মসন্ত্রাস চালাচ্ছে। সে নিরীহ ও ধর্মপ্রাণ মুসলমানদের গোমরাহ, পথভ্রষ্ট ও ধোঁকা দেয়ার জন্য বন্দরে তার শরিয়তবিরোধী কর্মকাণ্ড করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

বক্তারা আও বলেন, তার অপকর্ম থেকে ঢাকাবাসীকে রক্ষার জন্য সরকার ফার্মগেট থেকে তার আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। এখন সে বন্দরের রেললাইন এলাকায় আস্তানা গেড়ে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মুসলমানদের পথভ্রষ্ট করার জন্য ২৫ ও ২৬ জানুয়ারি ওরসের নামে ভণ্ডামির চেষ্টা চালাচ্ছে।

‘থানবি রহ. এর হাতে বাইয়াত হওয়া আমার বোন আতিকাই বর্তমানে জীবিত আছেন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ