মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার নওপাড়া নামক বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মাহিন খন্দকার (১৭) ও নাঈম খান (১৭) নামের দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে হাফিজুল মিয়া নামে অপর একজন আহত হয়েছে। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন খন্দকার উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মন্টু খন্দকার ও নাঈম খান একই গ্রামের আইয়ুব আলী খানের সন্তান। নিহত দুই শিক্ষার্থী ভাঙ্গা উপজেলার শরীফাবাদ হাইস্কুল অ্যান্ড কলেজের এবছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন জানায়, মোটরসাইকেল যোগে তারা তিনজন ফরিদপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয় জনতা আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে বাকী দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। সেখানে গভীর রাতে অপর একজন মারা যায়। আহত শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত ডাক্তার।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সাখাওয়াৎ হোসেন জানান, আমাদের দুই মেধাবী ছাত্রের  প্রাণ যাওয়ায় আমরা গভীর ভাবে শোকাহত।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ