মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

নওগাঁয় আঞ্চলিক ইজতেমায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নওগাঁয় আঞ্চলিক ইজতেমায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।

তার নাম আব্দুল গনি (৭০)। তিনি জেলার পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের নেছের বাজার এলাকার মৃত তছির উদ্দিন মণ্ডলের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের বাইপাস সান্তাহার সংলগ্ন দোগাছী মাঠে বৃহস্পিতবার থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়। ইজতেমায় হাজার হাজার মুসল্লির আগমন ঘটে।

ইজতেমায় যোগ দিতে অন্যান্য মুসল্লির সঙ্গে দুপুরে ইজতেমায় আসেন আব্দুল গনি। রাতে বার্ধ্যকজনিত কারণে তিনি মারা যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ