মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

সুন্দর ও সোনানি সমাজ তৈরিতে কেমুসাস তরুণ প্রজন্মকে উৎসাহিত করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর মো. আব্দুল আজিজ বলেছেন, বাংলাদেশে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ।

বাংলা ভাষাভাষী মানুষের জন্য সংসদ সম্পদ হিসেবে বিবেচিত। সংসদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে সংসদের সার্বিক পরিবর্তনে আরো বেশি কাজ করা হবে। একটি সুন্দর এবং সোনালী সমাজ তৈরীতে সংসদ নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ ও প্রেরণা দিয়ে যাচ্ছে।

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮১ বর্ষের বার্ষিক সাধারণ সভা ২০১৭-এ সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদের নিজস্ব মিলনায়তন শহিদ সুলেমান হলে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০১৮) সন্ধ্যায় অনুষ্ঠিত সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সাধারণ সভা বাস্তবায়ন উপকমিটির আহবায়ক আ.ন.ম. শফিকুল হক।

সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কেমুসাস’র সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। সভায় ২০১৭ সালের নিরীক্ষা প্রতিবেদন ও সম্পূরক বাজেটসহ ২০১৮ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন সংসদের কোষাধ্যক্ষ এডভোকেট আব্দুস সাদেক লিপন, ২০১৬ সনের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য এডভোকেট কামাল তৈয়ব, শোক প্রস্তাব পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য মাওলানা ফজলুল করিম আজাদ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী।

সংসদের সহ সভাপতি সেলিম আউয়াল ও সহসাধারণ সম্পাদক সৈয়দ মবনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পৃষ্টপোষক, জীবন ও আজীবন সদস্যদের মধ্যে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন আফতাব চৌধুরী, ড. হুমায়ুন কবির, এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, মাওলানা শাহ নজরুল ইসলাম, বেলাল আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুল মালেক, এম এ মালেক চৌধুরী, কামাল আহমদ, এম. শহীদুজ্জামান চৌধুরী, গোলাম সাদাত জুয়েল, এখলাসুর রহমান, আব্দুল মঈদ চৌধুরী, মোহাম্মদ বদরুদ্দোজা বদর, শামসীর হারুনুর রশীদ, আব্দুল বাছিত বাসন, মোহাম্মদ আব্দুল হক, আমিনা শহীদ চৌধুরী মান্না, তাসলিমা খানম বীথি।

সভায় স্বাগত বক্