মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

চট্টগ্রামে আইপিএস কারখানায় আগুন, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে আইপিএস কারখানায় আগুন লেগে ১ জন নিহত ও ৭ জন দগ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের মধ্যে শুভ্র দাশকে (৫০) হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গার্ডিয়ান আইপিএস নামের ওই কারখানার মালিক।

তিনি বলেন, এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো সাতজন। তারা হলেন মো. ইকবাল (৪০), জুয়েল দে (৩৫), অঞ্জন দাশ (৩০), মিঠুন গুহ (৩০), বিজয় চৌধুরী (৩৮) ও রহিম বাদশা (২০)। আহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিরা সবাই গার্ডিয়ান আইপিএস কারখানার কর্মচারী। তাঁদের শরীরের নানা স্থানে পুড়ে গেছে। তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ