মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

বাহুবলে পুলিশের বাড়িতে হামলা-ভাংচুর, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জ: জমি নিয়ে বিরোধে হবিগঞ্জের বাহুবলে হামিদ মিয়া নামে এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। রোববার সকাল ৯টায় উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত হন, সিলেট পুলিশ লাইনে কর্মরত হামিদ মিয়া (৪৫), তার স্ত্রী সুলতানা (৩৫) ও শিশুপুত্র নওশেদ (৬)। পুলিশ সদস্য হামিদ মিয়াকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে পুলিশ সদস্যসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় বাড়িঘরে ভাংচুর চালিয়ে ঘরে থাকা মালপত্র লুটপাট করা হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ