মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

সরকার মাদরাসা শিক্ষার প্রতি আন্তরিক: সিসিআইপি পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্রগ্রামের সাতকানিয়া উপজেলায় চরতি ইউনিয়নে অবস্থিত 'দুরদুরী মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার' আসন্ন ২০১৮ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এম এ মোতালেব মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন-বর্তমান আওয়ামীলীগ সরকার মাদরাসা শিক্ষার প্রতি খুবই আন্তরিক ও সহায়ক।শিক্ষার্থীরা যাতে উচ্চতর ডিগ্রী ও গবেষণালব্ধ জ্ঞান অর্জন করতে পারে সরকার স্বতন্ত্র ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছে।

শিক্ষার্থীদের উদ্দ্যশ্যে তিনি আরো বলেন- তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে সঠিক ইতিহাস চর্চা করতে হবে এবং বঙ্গ বন্ধুর সোনার সমৃদ্ধির বাংলাদেশ গড়তে নিজেদেরকে উদ্বুদ্ধ করতে হবে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক সেলিম উদ্দীন, চরতি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছদাহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম দুলু, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসিমুল করিম শিকদার প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ