মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

ত্রিশালে বিকাশ দোকান থেকে টাকা আত্মসাতকারী দুই ইরানি নাগরিক কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতারণা করে বিকাশের দোকান থেকে টাকা তুলে নেয়ার অভিযোগে দুই ইরানি নাগরিককে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২ ফেবৃুয়ারি শুক্রবার সন্ধ্যায় ময়মনসিং ত্রিশাল উপজেলার চকরামপুর বাজারে আবু তালেবের বিকাশে দোকানে গিয়ে মোবাইল কার্ড চায় শাহরাম ফাইয়ুজ (৪০) ও আজিতা গান্দ্রি ভাফা (৩৫) নামের দুই দম্পতি।

এ সময় দোকানি কার্ড দেয়ার সময় ইরানি নাগরিক তাকে পাচশত টাকার নোট দেয়ার সময় নাকে শুকিয়ে দিলে তিনি অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখেন তার ক্যাশ থেকে ছিয়াত্তর হাজার টাকা নিয়ে গেছে। এ সময় আবু তালেব চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে।

এ ঘটনার পরপরই কিছু দুরে থাকা বাবুলের দোকান থেকে একইভাবে ২৩ হাজার টাকা নিয়ে পালানোর সময় জনতা ধাওয়া করে তাদের আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে।

খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। রবিবার দুপুরে ত্রিশাল থানা পুলিশ তাদের বিরুদ্ধে প্রতারণা ও চুরির অভিযোগ মামলা দিয়ে ময়মনসিংহ জেলা জজ আদালতে উঠালে আদালত তাদরে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকাশের দোকানদার বাবুল মিয়া জানান, আমার কাছে ইরানি দম্পতি কলম চাইলে আমি তাদের কলম দেয়ার সময় আমার নাকের উপর একটা নোট ঘষে দিলে আমি অজ্ঞান হয়ে পরি। ১০-১৫ মিনিট পর জ্ঞান ফিরলে দেখি আমার ক্যাশে ২৩ হাজার টাকা নেই। পরে চিৎকার চেচামেচি করলে এলাকাবাসী এসে তাদের আটক করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ