মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

নিখোঁজের ৫ দিন পর গাজীপুরে কৃষকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস: গত মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি গাজীপুরের কৃষক জহিরুল ইসলাম (৪০)। এরপর থেকেই নিখোঁজ ছিলেন গাজীপুরের কালীগঞ্জের এই বাসিন্দা।

নিখোঁজের ৫ দিন পর রবিবার সন্ধ্যায় কাপাসিয়ার উপজেলার কামড়া গ্রাম থেকে জহিরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, রবিবার বিকালে কাপাসিয়া উপজেলার কামড়া গ্রামের জঙ্গলে এক মহিলা একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়।

পরে খবর পেয়ে পরিবারের লোকেরা লাশটি জহিরুলের বলে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। জহিরুল কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের ভিটি বাগুন গ্রামের আ. মান্নানের ছেলে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ