মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

ট্রাকের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় দুইজন এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুঠিয়া সদরের কাবিল হোসেনের ছেলে রাকিব (১৬), তেলিপাড়া গ্রামের মোস্তাফিজুর (১৬) এবং তার বাবা আব্দুল মোমিন (৪০) । তাদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানিয়েছেন, ওই দু’জন এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় তারাপুর সড়কে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান।

স্থানীয়দের দেয়া খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায় বলে জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ