শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সন্দ্বীপে আল আরাফাহ ব্যাংকের গ্রাহক মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্দ্বীপে আল আরাফাহ ইসলামী ব্যাংক শিবের হাট শাখার গ্রাহক মতবিনিময় সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোন প্রধান মোহাম্মদ আজম।

বিশেষ অতিথি ছিলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, সমাজসেবক জিএম মোতালেব, রুপালি ক্রেডিট কো অপারেটিভ শিবের হাট শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম টিটু। আরাফাহ ইসলামী ব্যাংক শিবেরহাট শাখার অফিসার এস এম নাজমুল মিলাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান।

শাখার অফিসার আবদুল আজিজ ফাহাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ইব্রাহিম অপু, বিডিফুড পরিবেশক আহাদুল ইসলাম ফুয়াদসহ প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন শিবের হাট শাখার সহ–ব্যবস্থাপক মেহেদী হাসান চৌধুরী, অফিসার যথাক্রমে বদুল আজিজ, মঈনুল হাসান, মো. জামসেদ সোহেল, সুফিয়া বেগম, মনির হোসেন মেম্বার, নুর ইসলাম ও মো. মোস্তফা প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ