মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষা দিল সুমাইয়া ও ইভানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগের রাতে মা মারা গেছেন। কিন্তু পরীক্ষা না দিলে যে পিছিয়ে যাবে একটা বছর। সে কারণে মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে হলো সুমাইয়া আক্তার ও ইভানা হান্নান রিম্বিকে।

দুজনই এবারের এসএসসি পরীক্ষার্থী। ফরিদপুরের সালথা ও কুমিল্লার বুড়িচংয়ের এ দুই মেয়ের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল সোমবার। হতভাগা মেয়ে দুটি পরীক্ষার ঠিক আগের রাতে হারায় তাদের মাকে। বাড়িতে মায়ের লাশ রেখেই পরীক্ষা দিতে আসা এ দুই মেয়ের কান্না সংক্রমিত হয় হলের অন্যদের মাঝেও। সবার সহানুভূতি ও সান্ত্বনায় চোখের জলে পরীক্ষা শেষ করে তারা।

সকালে পরীক্ষা দিতে সুমাইয়া আক্তার যখন সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়, তখন তার চোখে বাঁধভাঙা অশ্রু। বারবার কান্নায় ভেঙে পড়লেও সহপাঠী ও কেন্দ্র সচিবদের সহযোগিতায় ওই ছাত্রী পরীক্ষা শেষ করে। এ সময় সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে। এক হাতে চোখ মুছতে ও অন্য হাত দিয়ে লিখতে দেখা যায় সুমাইয়াকে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান পরীক্ষাকেন্দ্রে ছুটে গিয়ে সুমাইয়াকে সান্ত্বনা দেন।

জানা যায়, সুমাইয়া আক্তার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর গ্রামের মো. সহিদ মোল্যার মেয়ে ও সালথা উপজেলার আটঘর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। রোববার রাতে সন্তান প্রসবকালে ঢাকার একটি হাসপাতালে সুমাইয়ার মা সেলিনা বেগম (৩১) মারা যান।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সুমাইয়ার মায়ের লাশ বাড়িতে গিয়ে পৌঁছে। মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশ নেয় সুমাইয়া। আটঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান খান জানান, বেলা ১১টায় সুমাইয়ার মায়ের লাশ দাফন করা হয়।

একই রকম হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিহারা ইউনিয়নের মুগদুধ গ্রামের আবদুল হান্নানের মেয়ে ইভানা হান্নান রিম্বি বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে নাজিরাবাজার দা হলি কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবার এসএসসি পরীà¦