শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মাদারীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে পুলিশের এক এসআই সহ কমপক্ষে ২০জন আহত হন।

বৃহস্পতিবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন মীর নাজমুল হোসেন।

পুলিশ জানায়, উপজেলার টেকেরহাট বন্দরে বৃহস্পতিবার বিকালে ক্রিকেট খেলার সময় পক্ষপাতিত্ব করা নিয়ে দুই কিশোরের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়। পরে  ঘটনাটি দুই গ্রাম পূর্ব সরমঙ্গল ও ঘোষালকান্দির মধ্যে ছড়িয়ে যায়।

গ্রামবাসী দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে টেকেরহাট বাসস্ট্যান্ডের পূর্ব-পশ্চিমে মুখোমুখি অবস্থান নিয়ে তিন ঘণ্টা ব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় পুলিশের এসআই মীর নাজমুলসহ কমপক্ষে ২০জন আহত হন। মারাত্মক আহত নাজমুলকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনা নিশ্চিত করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ