শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রাউজানে যৌন হয়রানির অভিযোগে দুই কলেজছাত্রকে অর্থদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাউজানে যৌন হয়রানির অভিযোগে দুই কলেজছাত্রকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার সকালে রাউজান পৌরসভার কুণ্ডেশ্বরী এলাকায় এক ছাত্রী তাদের হয়রানির শিকার হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো চট্টগ্রাম নগরের মহসিন কলেজের অর্নাসের ছাত্র জামিউল ইসলাম (২০) এবং এমইএস কলেজের বাণিজ্যের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সানাউল্লাহ পিয়াদ (১৭)।

জামিউলকে ২০ হাজার টাকা এবং সানাউল্লাহকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজার পেশকার সাধন চাকমা গণমাধ্যমকে জানান, সোমবার সকালে চট্টগ্রাম-রাঙামাটি হয়ে বেতবুনিয়া যাওয়ার সময় কুণ্ডেশ্বরী এলাকায় সানাউল্লাহ ও জামিউল এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে।

জামিউল লক্ষ্মীপুর জেলার আব্দুল জব্বারের ছেলে এবং সানাউল্লাহ ফেনী জেলার মৃত আবুল কাশেমের পুত্র।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ