শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ফেনীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে। গতকার মঙ্গলবার বিকেলে ছাগলনাইয়ার সমিতি বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী জোনাকি পরিবহনের একটি বাস ছাগলনাইয়ার সমিতি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের তিন যাত্রী নিহত ও ১২ জন আহত হন।

আহতদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অসীম কুমার সাহা।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদের তিনজনই পুরুষ এবং বয়স ৩৫ থেকে ৪৫ এর মধ্যে। মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

আহতদের মধ্যে ২ জনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ছাগলনাইয়া থানার ওসি এসএম মোর্শেদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনায় পতিত বাস ও ট্রাক উদ্ধার করেছে বলেও জানান তিনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ