শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

মসজিদের ছাদ থেকে লাফিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের ছাদ থেকে লাফিয়ে পড়ে তরুণ হোসাইন (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগের ২য় বর্ষের ছাত্র। থাকতো স্যার এ এফ রহমান হলে। কুষ্টিয়ার কুমারখালি উপজেলার আব্দুল বারিকের ছেলে তরুণ।

তিনি আরও জানান, দুপুরে হাজারীবাগ বেড়িবাঁধে এলাকার ওই মসজিদের ৬ তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কেন তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ