বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

নরসিংদীতে বাসের ধাক্কায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রায়পুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক পথচারী।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার চারারবাঘ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইয়ামিন (২৩), ডালিম (১৭), সোহাগ (১৭) ও রমজান (১৭)। তাদের সবার বাড়ি উপজেলার মরজালে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, রায়পুরার মরজাল এলাকা থেকে একটি মোটরসাইকেল নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিলেন ৪ আরোহী। মোটরসাইকেলটি ভৈরবের সীমান্ত এলাকা চারারবাঘ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়।

এতে এর চার আরোহী মোটরসাইকেল নিয়ে বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় প্রায় ২০ মিনিট সড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়।

আরো পড়ুন- ইসলামের প্রধান শত্রু ইসরাইল : এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ