মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

বিয়ের প্রলোভন দেখিয়ে এতিম কিশোরীকে ধর্ষণ প্রভাবশালীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের তাহিরপুরে এক এতিম কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এতে ঘটনায় জড়িত ধর্ষক নাজুকে গ্রেফতার করে  জেল হাজতে পাঠিয়েছে বলে জানা গেছে পুলিশের তরফ থেকে।

নাজু উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্দ গ্রামের আলীনূর মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার মধ্য রাতে ধর্ষক নাজু মিয়াকে তাহিরপুর সদর এলাকা থেকে গ্রেফতার করে দুইদিন পর বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ দায়রা জজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার ১ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নালের বন্ধ গ্রামের আলিনূরে বখাটে ছেলে নাজু ফোন করে ওই এতিম কিশোরীকে ঘরের বাহিরে নিয়ে আসে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির সামনে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে বিয়ে করতে অস্বীকার করলে ধর্ষণের বিষয়টি নাজুর বাবা-মাকে জানায় ওই এতিম কিশোরী।

এতে তারা ক্ষিপ্ত হয়ে ওই এতিম কিশোরীকে মারধর করে ওই ধানক্ষেতেই ফেলে রাখে। পরে সোমবার সকালে গ্রামবাসী পুলিশকে বিষয়টি জানালে তাহিরপুর থানার এস আই সাইফুর রহমান ও এস আই আমির হোসেন বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে এসে এতিম কিশোরীকে ধানক্ষেত থেকে কাদা মাখা অবস্থায় উদ্ধার করে তার মায়ের কাছে রেখে যান।

পরে মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করলে তার উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ