শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুরহামের পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের দুরহাম শহরের সামাজিক সংগঠন গুলোর একটি জোটের দাবির মুখে সিটি কাউন্সিল দুরহামমের পুলিশ বিভাগ এবং ইসরাইলি সেনাবাহিনীর মধ্যকার প্রশিক্ষণ সহযোগিতা বাতিল করেছে।

গত ১৬ এপ্রিল এক ভোটাভুটিতে দুরহামের সিটি কাউন্সিলের মেম্বাররা এই প্রশিক্ষণ সহযোগিতা বন্ধের পক্ষে ভোট দেন। দুরহাম যুক্তরাষ্ট্রের প্রথম শহর যেটি ইসরাইলের সাথে সহযোগিতা-চুক্তির বিরুদ্ধের এরকম ভোটের আয়োজন করলো।

দুরহামের সিটি কাউন্সিলের একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুরহামের সিটি কাউন্সিল যে কোনো দেশের সাথে পুলিশের প্রশিক্ষণ-সহযোগিতা চুক্তির বিরোধিতা করছে। কাউন্সিল সামরিক বাহিনীর আদলে পুলিশের প্রশিক্ষণ সমর্থন করে না এবং দুরহামে পুলিশের সামরিক বাহিনীসুলভ আচরণ দেখতে চায় না।

এই ঘোষণা দেয়ার মাধ্যমে কোয়ার্টার মিলিয়ন মানুষের শহর দুরহাম নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ সৃষ্টির প্রতি তার প্রতিশ্রুতি জোরালো করলো।

দেশের পুলিশ বাহিনীগুলোর সামরিকীকরণ চলছে স্বীকার করে কাউন্সিল এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

দুরহামের পুলিশ প্রধান সেরেলিন দেভিস সিটি কাউন্সিলে দেয়া একটি ঘোষণায় বলেছেন, আমি পুলিশ প্রধান থাকা অবস্থায়, ইসরাইলের কাছ থেকে কোনো ধরনের প্রশিক্ষণ-সহযোগিতা নেওয়ার চেষ্টা করি নি এবং এরকম সহযোগিতা নেওয়ার কোনো পরিকল্পনাও আমার নেই।

আল জাজিরা ইংলিশ থেকে ওমর ফাইয়াযের অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ