শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ওমরা শেষে দেশে ফিরেছেন আল্লামা নুর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোশাররফ মাহমুদ : জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী ওমরা পালন শেষে গতকাল বুধবার রাত ২ টার সময় শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন । তাকে উষ্ণ অভ্যর্থণা জানানোর জন্য তার ভক্ত ও দলের নেতাকর্মীরা শাহজালাল বিমানবন্দরে সমবেত হন ।

তিনি দীর্ঘ ১২ দিন মক্কা-মদিনায় অবস্থান করেন এবং ওমরা পালন করে গত রাত দেশে প্রত্যাবর্তন করেন । রাত সাড়ে তিনটায় তার প্রতিষ্ঠিত মাদরাসা জামিয়া মাদানিয়া বারিধারায় পৌঁছেন ।

এর আগে গত ২০ এপ্রিল মরা পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন আল্লামা নুর হোসাইন কাসেমি । তার সফর সঙ্গী হিসাবে ছিলেন মাওলানা আব্দুল্লাহ কাফী , তার ছোট ছেলে মাওলানা যাবের কাসেমী, মাওলানা আক্তার ও মাওলানা আমিনুল ইসলাম কাসেমী প্রমূখ ।

জানা যায়, তিনি সৌদি আরবের বিশেষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেছেন । এছাড়াও সোদি আরবে অবস্থানরত বাংলাদেশ জামিয়তে ওলামায়ে ইসলাম এর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেছেন । বেশ কিছু জমিয়তের প্রোগ্রামেও অংশগ্রহণ করেছেন ।

আরো পড়ুন : সঙ্কটে তাবলিগ: দুই আলেমের বিপরীতমুখী মতামত

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ