শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে ৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বজ্রপাতের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে জেলার চারটি হাওরে পৃথক বজ্রপাতের ঘটনায় তারা মারা যান।

নিহতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী শাহারা বানু (৬২), তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রাামের মুক্তার হোসেনের ছেলে কৃষক নুর হোসেন (২৮), কুলঞ্জ ইউনিয়নের টঙ্গর গ্রামের মুসলিম উদ্দিন (৭৫), দোয়ারাবাজার উপজেলার দুম্বনগাঁও গ্রামের মখলিছ আলীর ছেলে ফেরদৌস মিয়া (১২) ও খিদ্দরপুরের আব্দুর রহমানের মেয়ে সুরমা আক্তার (১৮)।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জুয়েল বলেন, জেলার একাধিক হাওরে পৃথক বজ্রপাতের ঘটনায় ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন : ইসরাইলে জাপানের প্রধানমন্ত্রীকে জুতায় খাবার পরিবেশন

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ