শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

দুই দিন ধরে মাদরাসার কেরানি নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনতাসির বিল্লাহ: যশোর জেলার বাঘারপাড়া থানার অন্তর্গত পশ্চিম বলরামপুর অালিম মাদরাসার কেরানি মুহাম্মাদ অাসাদ (৫০) গত দুই দিন ধরে নিখোঁজ হয়েছেন।

এ খবর গতকাল সন্ধ্যায় জানাজানি হয়। অাজ সকালে মাদরাসার প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা আওয়ার ইসলামকে জানান, গত মঙ্গলবার হাটের দিনে সন্ধ্যায় বাড়ি থেকে নারকেল বাড়ীয়া বাজারের উদ্দেশ্য বের হন আসাদ। তারপরে অার বাড়ি ফেরেনি।

তিনি অারো জানান, নিখোঁজ হওয়ার একদিন পর তার বাইসাইকেল নারিকেল বাড়ীয়া বাজারের পাশে একটা কলা বাগানে পাওয়া যায়। বাইসাইকেলের সাথে একটা ব্যাগও পাওয়া গেছে। তবে তার সাথে থাকা মাদরাসা অফিসের চাবি পাওয়া যায়নি।

তার পরিবার জানায়, সেদিন সন্ধ্যায় বাজার থেকে না ফেরার পরও তার পরিবার সবাইকে জানায়নি। তারা মনে করেছিল হয়তো সকালে বাড়ি ফিরবে। কিন্তু অাজ দুদিন হতে চললো, এখনো তার কোনো খোঁজ নেই।

গতকাল রাতে নারিকেল বাড়িয়া ফাঁড়ির পুলিশ সন্দেহ করে একই গ্রামের কয়েকজনকে অাটক করেছেন। তবে তার নিখোঁজের রহস্য এখনো উদ্ঘাট করতে পারেনি পুলিশ।

‘সৃজনশীল পদ্ধতি মাদরাসায় পাশের হার কমাচ্ছে’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ