শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

বাসের চাকায় প্রাণহীন রুবেলের দেহ ছেঁচড়ে গেলো ৩’শ ফুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার অন্যান্য দিনের মতই মোটরসাইকেলে করে স্কুলশিক্ষিক স্ত্রী শিমুলকে তার কর্মস্থলে পৌঁছে দিতে যাচ্ছিলেন রুবেল। পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে গ্রামীণ পরিবহন নামে একটি বাস তাদের মোটসাইকেলকে চাপা দেয়।

এসময় তার স্ত্রী শিমুল ছিটকে রাস্তার পাশে পড়ে যান। তবে মোটরসাইকেলসহ রুবেল বাসের নিচে আটকে যায়।

এ অবস্থাতেই রুবেলসহ প্রায় ৩শ’ ফুট দূরে গিয়ে বাসটি থামে। ঘটনাস্থলেই রুবেল নিহত হয়। জনতার ধাওয়ায় মুখ বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এক পর্যায়ে বাসটি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

গুরুতর অাহত রুবেলের স্ত্রী শিমুলকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্র ৮ মাস আগে বিয়ে করেছিলেন মো. রুবেল। মোটরসাইকেলে করে স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিতে গিয়ে চাপা পড়েন চলন্ত বাসের নিচে। কিন্তু বাসটি না থেমে তাকে ছেঁচড়ে নিয়ে ৩’শ ফুট দূরে গিয়ে থামে। ততক্ষণে আর বেঁচে নেই রুবেল।

আরো পড়ুন- ২৮ জুনের মধ্যে ভোট হচ্ছে গাজীপুরে, স্থগিতাদেশ বাতিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ