শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ক্লিনিকে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   রংপুরে একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তারের ভুল অপারেশনে আল সিয়াম (৬) নামের এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ক্লিনিকটির মালিক, ডাক্তার ও কর্মচারীরা। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও জনতা ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করেন।

স্বজনরা জানান, গাইবান্ধা জেলার গোয়ালী গ্রামের রেজ্জাকুল মিয়ার ৬ বছরের ছেলে আল সিয়ামকে শনিবার সকাল ১১টার দিকে গলার টনসিল নিরাময়ের জন্য রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত বেসরকারি ক্লিনিক সেন্ট্রাল হাসপাতালে নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. আব্দুল হাই এর কাছে যান।

ডাক্তার হাই ১৮ হাজার টাকায় অপারেশনের চুক্তিতে দুপুর ২টার দিকে অপারেশন করার জন্য সিয়ামকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। অপারেশনের পূর্বেই এনেস্থেসিয়া করার পর পরেই শিশুটি মারা যায়।

ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা এবং স্বজনরা ক্লিনিক ভাংচুর করে। অবস্থা বেগতিক দেখে ক্লিনিকের মালিক কর্মচারী ও ডাক্তার ক্লিনিক থেকে পালিয়ে যায়।

রংপুর কোতয়ালী থানার তদন্ত কর্মকর্ত মোক্তারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে মৃত শিশু সিয়ামকে উদ্ধার করে। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

মৃত শিশুর বাবা রেজ্জাকুল মিয়ার অভিযোগ তার ছেলেকে ডাক্তার অপারেশনের নামে হত্যা করেছে। তিনি দায়ীদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন।

আরো পড়ুন- রোজা পালনে বয়স্কদের জন্য ৬ টিপস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ