শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

লাপাত্তা টেকনাফের ইয়াবা ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফে শনি ও রোববার মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। সদর ইউনিয়নের ইয়াবাপাড়া বলে খ্যাত মৌলভীপাড়া ও নাজিরপাড়াসহ কয়েকটি পাড়ায় পুলিশের বিশেষ কয়েকটি টিম অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানান তারা।

রাজপ্রাসাদতুল্য ২-২৫টি বাড়িতে অভিযান চালিয়ে কোনো মাদক উদ্ধার করতে পারেনি পুলিশ। মাদকবিরোধী অভিযান শুরু হওয়ায় রাতের আঁধারে দেশ থেকে পালিয়েছে ইয়াবা ব্যবসায়ীরা।

টেকনাফের ইয়াবা গডফাদারদের রাজপ্রাসাদে কয়েক দফা অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু রাজপ্রাসাদের মালিক কোনো রাজা বা রানীর দেখা পাওয়া যায়নি।

নিষ্ফল অভিযানে প্রাসাদের পাহারাদারের শুধু দেখা মিলেছে। আবার কোনোটায় তা-ও মেলেনি। প্রাসাদগুলোয় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। খাঁ খাঁ করছে চারদিক।

মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে ইয়াবা ব্যবসায়ীরা দুবাই, মালয়েশিয়া, ভারত ও সৌদি আরবে পালিয়ে গেছে। অনেকে ট্রলারে সমুদ্রপথে মিয়ানমারে আশ্রয় নিয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রণজিত কুমার বড়ুয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী একরাম, আবদুর রহমান, মোহাম্মদ আলী, আবুল কালাম ওরফে কালা ও জাফর আলমসহ ২০-২৫ জনের রাজপ্রাসাদের মতো বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

আরো পড়ুন- রোজা পালনে বয়স্কদের জন্য ৬ টিপস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ