শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

নিজ হাতে মেঝে পরিষ্কার করলেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিজেই মেঝে পরিষ্কার করলেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। প্রধানমন্ত্রী মেঝে পরিষ্কারের ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

 জানা যায়, গত মঙ্গলবার অসাবধানতাবশত হাত থেকে কফির কাপ পড়ে গিয়েছিল । নোংরা হয়ে যায় মেঝে। আর তা তিনি নিজেই পরিষ্কার করলেন একজন প্রধানমন্ত্রী হয়ে। সবাই বিস্মিত হয়ে তাকিয়ে দেখছিলেন এ ঘটনা।

ওইদিন পার্লামেন্টে গিয়েছিলেন নেদারল্যান্ডের এই প্রধানমন্ত্রী। এক হাতে জরুরী ফাইল অন্য হাতে কফি নিয়ে সিকিউরিটি গেটের কাছে যাওয়ার পর আচমকা কফির কাপ হাত থেকে নিচে পড়ে যায়। নোংরা হয়ে যায় মেঝে।

সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর পাশে থাকা এক ব্যক্তি হাউসস্টাফকে খবর দেন জায়গাটি পরিষ্কার করার জন্যে। কিন্তু প্রধানমন্ত্রী হাউসস্টাফের জন্যে অপেক্ষা করলেন না। হাউসস্টাফের কাছ থেকে মেঝে পরিষ্কার করার যন্ত্রটি নিয়ে প্রধানমন্ত্রী মার্ক রুট নিজেই পরিষ্কার করতে শুরু করেন।

তা দেখে সবাই যেন আকাশ থেকে পড়লেন। প্রধানমন্ত্রী একটুও সংকুচিত হননি। হাসি মুখেই তার কাজটি করতে থাকেন। পরিষ্কার করে ফেলেন পুরো নোংরা জায়গাটি। তবে নেদারল্যান্ডের এই প্রধানমন্ত্রীর এটাই এ ধরনের প্রথম কাজ নয়। এর আগে গত বছর তিনি জরুরি এক মিটিংয়ে সাইকেল চালিয়ে উপস্থিত হন।

[embed]https://www.facebook.com/dainikIttefaq/videos/1521232667986567/[/embed]

আরও পড়ুন : ভৈরবে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ