শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

উপজেলা চেয়ারম্যান ভাইয়ের সঙ্গে ঝগড়ায় গুলি ছুড়লেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পৈত্রিক সম্পত্তি নিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম ফকরুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে ভাইয়ের সঙ্গে ঝগড়ার সময় নিজের পিস্তল থেকে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে ।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে বেশ কিছু দিন ধরে চেয়ারম্যান ফিরোজের সঙ্গে তার ভাই সাইদের বিবাদ চলে আসছে।

এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যান তার নিজের পিস্তল থেকে হঠাৎ এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ বলেন, সম্পদ নিয়ে দ্বন্দ্বে নয়, পিস্তলটি অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি। তাই গুলি ছুড়ে চেক করা হয়েছে এটি ঠিক আছে কিনা।

আরো পড়ুন- রোহিঙ্গাদের জন্য ১৬ কোটি টাকা দেবে জাপান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ