শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কুশিয়ারা নদীর দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে ৩৫ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নবীগঞ্জের কুশিয়ারা ডাইকের উমরপুর ও কসবা গ্রামের বাঁধ ভেঙে নদীর তীরবর্তী ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে বাজার ও রাস্তা ঘাট। বিপাকে পড়েছেন মানুষ। গবাদি পশু নিয়েও বিপাকে রয়েছেন তারা।

তাছাড়া শতশত পুকুর ও মৎস্য খামার বন্যার পানিতে তলিয়ে গিয়ে বেরিয়ে গেছে লাখ লাখ টাকার মাছ। রাস্তা-ঘাট ও বিদ্যালয় তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। তাছাড়া দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।

প্লাবিত এলাকার মধ্যে ইনাতগঞ্জ ইউনিয়নের দিগীরপাড়, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ও দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক, জামারগাঁও, রাধাপুরসহ আরু কয়েকটি গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাওহিদ বিন হাসান জানান, বন্যার পানিতে লোকজন পানিবন্দি হওয়ার খবর পাওয়ার সাথে সাথে দীঘলবাক উচ্চ বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করে পানিবন্দি পরিবার গুলোকে স্কুলে আশ্রয় দেয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে শূকনা খাবার দেয়া হয়েছে।

নিরাপদ প্রত্যাবাসনের ফরিয়াদ রোহিঙ্গাদের মোনাজাতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ