শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফুটবল খেলতে যাওয়ার সময় ট্রলি উল্টে খাদে, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নরসিংদীর রায়পুরায় ফুটবল খেলতে যাওয়ার সময় ট্রলি উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।

বুধবার সকালে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের খাকচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামের মৃত সুলতান ভুঁইয়ার ছেলে মো. মামুন ভুঁইয়া (১৮) ও একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রবিউল (২০)।

স্থানীয়রা জানায়, সকালে রায়পুরার খাকচর গ্রাম থেকে একটি ট্রলিতে করে প্রায় ৩০ জন যুবক রায়পুরা কলেজ মাঠে ফুটবল খেলতে যাচ্ছিল। পথিমধ্যে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন ও আহত হন ১০ জন।

পরে আহতদের উদ্ধার করে রায়পুরা হাসপাতালে ভর্তি করা হয়। রায়পুরা থানার ওসি (তদন্ত) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ