শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিলেটে ইসলামী আন্দেলনের মনোনয়ন নিলেন ডা. মোয়াজ্জেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনিসক বিভাগের বিভাগীয় প্রধান।

বৃহস্পতিবার (২১ জুন) সিলেট জেলা নির্বাচন অফিসার মো. আলীমুজ্জামানের কাছে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ মুজাহেদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মো. ফখরুদ্দিন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী মাহমুদুল হাসান, যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলার সহ সভাপতি মো. আব্দুল জলিল, সেক্রেটারী হেলাল উদ্দিন ভূইয়া, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব প্রমুখ।

আগামী ৩০ জুলাই একযোগে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। ৯ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

মেয়র পদে তিন সিটির মনোনয়ন পেলেন ৮ জন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ