শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সাভারে পুলিশ পরিচয়ে সাংবাদিক পেটাল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

সাভার মিডিয়া ক্লাবের কার্যনির্বাহি সদস্য, অনলাইন সংবাদ মাধ্যম প্রাইম নিউজ ও আরটিএনএন এর সাভারের প্রতিনিধি জহিন সিংহ’কে মারধর করেছে দুর্বৃত্তরা। এসময় পুলিশের লোক পরিচয় দিয়ে তার সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

বৃহষ্পতিবার সন্ধ্যায় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় একদল দুর্বৃত্ত নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে মাদক বিরোধী অভিযানের কথা বলে পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে।

জানা যায়, বৃহষ্পতিবার বিকেলে ওই সাংবাদিক তার এক বন্ধুসহ রাস্তা দিয়ে হেটে যাওয়া সময় হঠাৎ তিনজন যুবক এসে নিজেদের ওই এলাকার স্থানীয় লোক দাবি করে। এসময় তারা মাদক বিরোধী অভিযানের কথা বলে তাদের পকেটে থাকা টাকা পয়সা ও মোবাইল নিয়ে নেয়।

এসময় নিজেকে সাংবাদিক পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে যায় লোকগুলো। তাদের পকেট থেকে সব কিছু লুট করে নিয়ে গেলেও দুর্বৃত্তদল নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে বলতে থাকে তাকে কাছে মাদকদ্রব্যের খোঁজ করছে তারা। অথচ সেই তিন যুবকের প্রত্যেককেই তখন মাদকাসক্ত অবস্থায় দেখা যায়।

পরে জাহিন ও তার বন্ধুকে টেনে হিচড়ে অন্ধকার গলিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এসময় তাদের সাথে যুক্ত হয় আরো কয়েকজন। মোবাইল ও টাকা পয়সা ফিরত চাইলে সন্ত্রাসীরা ওই সাংবাদিককে ব্যাপক মাধধর ও শারিরিকভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনার শুরু থেকেই ঢাকা (উত্তর) ডিবি কার্যালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল ফোনে কারো সাথে যোগাযোগ করতে না দিয়ে নিজেদেরই উল্টো পুলিশের লোক পরিচয় দিতে থাকে তারা।

পরে চিৎকার শুনে স্থানীয় শরীফ নামে এক মোটর সাইকেল আরোহী ছুটে আসলে তার হস্তক্ষেপে জাহিন ও তার বন্ধুর ৩টি মোবাইল ফোন ফিরিয়ে দিতে বাধ্য হয় সন্ত্রাসীরা।

সাংবাদিক জাহিন সিংহ সাভার মিডিয়া ক্লাবের কার্যনির্বাহী সদস্য।

উল্লেখ্য, এ ঘটনায় দুর্বৃত্তদের সবাইকে চিনতে না পারলেও তাদের মধ্যে একজন ওই এলাকারই স্থানীয় যুবক তুহিন। এছাড়া তাদের প্রত্যেকেই ওই এলাকার স্থানীয় লোকজন যারা মাদক, ছিনতাইসহ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

ক্যানভাসে রঙ ছড়িয়ে ছবি আঁকছে হাতি

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ