শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জামায়াত নেতা ভেবে পীরের ছেলেকে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরী মতো দেখতে এক পীরের ছেলেকে আটক করেছে পুলিশ। এ নিয়ে কিছুটা বিপাকেই পড়তে হয়েছে পুলিশকে।

তবে বিষয়টি জানার পরে কয়েক ঘণ্টার মধ্যে ওই পীরপুত্রকে ছেড়ে দেয় পুলিশ।

জানা যায়, আটককৃত ব্যক্তির নাম শেখ ফরিদ আল কুতুবী। সে কক্সবাজারের কুতুবদিয়ার পীর মরহম আবদুল মালেকের ছেলে। তবে তার চেহারা অনেকটা জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর মতো। এ কারণেই ভুল করেছিল পুলিশ।

এর আগেও সাতকানিয়া থানা পুলিশ চট্টগ্রামের জামায়াতের এ প্রভাবশালী নেতাকে গ্রেফতারে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করে। কিন্তু তাকে ধরতে ব্যর্থ হয়।

শনিবার পীরপুত্র শেখ ফরিদ আল কুতুবীকে আটকের খবর পেয়ে মুরিদরা থানায় ভিড় করেন। পরে পুলিশ আটক ব্যক্তি জামায়াতের শাহজাহান চৌধুরী নন বলে নিশ্চিত হলে মধ্যরাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা জানান, ভুল তথ্যের কারণে শেখ ফরিদ আল কুতুবীকে থানায় নেওয়া হয়েছিল। সঠিক তথ্য জানতে পেরে আমরা তাকে ছেড়ে দিয়েছি।

চট্টগ্রামে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী গ্রেফতার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ