শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক খাদে পড়ে অন্তত চার নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর সোয়া ৫টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান।

তিনি বলেন, গাইবান্ধা থেকে নির্মাণ শ্রমিকদের নিয়ে ওই ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। পথে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় সেটি দুর্ঘটনায় পড়ে।

“ট্রাকটি খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন আহত হয়। তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।”

ওসি জানান, আহত বাকিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতদের কারও নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

তুরস্কের নির্বাচন নিয়ে যা বলছে জনগণ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ